গত ১৭ বছর ধরে যেসব নেতাকর্মী স্বৈরাচার আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব।
তিনি বলেন, যারা নিষ্পেষিত হয়েছেন, মামলা-হামলা নির্যাতনের শিকার হয়েছেন, দলের আদর্শ থেকে পিছপা হননি, তাদের পেছনে রাখার সুযোগ নেই। আগামীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের জন্য যে সকল কর্মসূচি দেওয়া হবে, তাতে স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী অগ্রণী ভূমিকা পালন করবেন- এটা আমার বিশ্বাস।
শনিবার (১২ এপ্রিল) রাতে সিলেট নগরীর মদিনা মাকের্ট এলকায় একটি রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক দল জালালাবাদ থানা শাখার পরিচিতি সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মানিক মিয়ার পরিচালনায় পরিচিতি সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে কাউকে শান্তিতে থাকতে দেয়নি। স্বেচ্ছাসেবক দল ও বিএনপির সব স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা মামলা, হামলা, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীকে সবসময় সজাগ থাকতে হবে। যারা আমাদের সাথে দুঃসময়ের আন্দোলন-সংগ্রামে অগ্রগামী ভূমিকা পালন করেছেন আর যারা দলের জন্য আন্দোলন-সংগ্রামে রাতের ঘুম হারাম করেছেন, তাদেরকে মূল্যায়ন করা হবে। ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া, যুগ্ম আহবায়ক সৈয়দ আমির আলী, মিসবাহ আহমদ জেহিন, আবির হাসান মুহিন, সোবহান আজাদ, সালাউদ্দিন ও ছালেক আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ থানা কমিটির কামরুল ইসলাম, সুফিয়ান আহমদ, জাহাঙ্গীর আলম, রেজওয়ান রনি, কুতুব উদ্দিন জুয়েল, সেলিম আহমদ, হাফিজুর রহমান, আব্দুস ছোবহান, মঞ্জু মিয়া, সোহেল আহমদ, নাঈম ইসলাম আশিক (দপ্তরের দায়িত্বে), আব্দুল কাদির, শামছুদ্দিন, লিমন ,নজরুল ইসলাম সুমন প্রমুখ।
জৈন্তা বার্তা/আরআর




