মানুষ ভোটাধিকার চায়, মুখ ফুটে কথা বলতে চায় : ভিপি মাহবুব
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

মানুষ ভোটাধিকার চায়, মুখ ফুটে কথা বলতে চায় : ভিপি মাহবুব

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ১২:১৩:২৫ অপরাহ্ন

মানুষ ভোটাধিকার চায়, মুখ ফুটে কথা বলতে চায় : ভিপি মাহবুব

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেছেন, এরা কথায় কথায় বলবে ২৪ এর চেতনার বিরুদ্ধে কথা বলছে। চেতনা নষ্ট হলে অমুককে তুলে নিয়ে যাবো, দেখিয়ে দিবো। মানুষ এগুলো ভালোভাবে নেয় না। ২৪ এর আন্দোলনে বাচ্চারা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য। এ সরকারকে পরিচালনাকারী কিছু ছাত্রনেতা মানুষের চেতনাকে ধ্বংস করে দিয়েছে। এ চেতনা একদিনে তৈরি হয় না। নষ্ট কিন্তু খুব সহজেই হয়। মানুষ ভোটাধিকার চায়, মুখ ফুটে কথা বলতে চায়।  

তিনি আরোও বলেন, আমরা অনেক সহযোদ্ধাদের সঙ্গে সকালে মিছিল করেছি বিকেলে কবরে নামিয়ে দিয়ে এসেছি। রক্তের সঙ্গে বেইমানি করবেন না। অনেক অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা কথা বলে রাজনীতি করেন না। এ পর্যন্ত আমরা হাজারও নেতাকর্মী দল থেকে বহিষ্কার করেছি। স্বাধীনভাবে চলতে পারছেন, এটাই তো শুকরিয়া। নিজেকে সংযত রাখতে চেষ্টা করবেন। দল থেকে একবার ছিটকে গেলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না।

রবিবার (১৩ এপ্রিল) নগরীর উপশহরস্থ একটি হোটেলের হল রুমে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের পরিচিত সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হক মাছুমের সভাপতিত্বে ও সদস্য সচিব সুলেমান খাঁ এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আফছর খান।

বিশেষ হিসেবে বক্তব্যে রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল রউফ, মহানগর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, সদস্য মিসবাহ আহমদ জেহিন, দেওয়ান রেজা মজিদ, তছির আলী, ফাহিম আহমদ চৌধুরী, হোসেন খান ইমাদ, সামাদ হোসেন, আব্দুস সালাম, মোঃ. ইকবাল হোসেন, শামিম আহমদ চৌধুরী, সাফওয়ান আলম, মো. সালাউদ্দিন।

উপস্থিত ছিলেন শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাছুম আহমদ চৌধুরী, সেকুল ইসলাম চৌধুরী, রাকিব হোসেন চৌধুরী, রুপা মিয়া, ফজলু মিয়া, মোঃ হেলাল আহমদ, হাসিব আহমদ, আনোরুজ্জামান চৌধুরী সাজু, আবু নাসির জায়গিরদার, বদরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম লিটন, মোঃ রাসেল খান, আব্দুস সোবহান, গোলাম কিবরিয়া রাজু, সুমন উদ্দিন চৌধুরী, তারেক আহমদ, আখলাকুর রহমান মনি, সুমন মিয়া, দেলোয়ার হোসেন, কায়েছ আহমদ, এম এ খায়ের চৌধুরী, দিদার আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ, শিকান্দার আহমদ শিপলু, রুমান আহমদ, সুজন আহমদ, ইনজাম আহমদ, আফছর আহমদ, মোঃ মিজান, কুদ্দুস মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী