সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ১২:৩৮:৩৫ অপরাহ্ন

সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের  উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর ও জেলা বিএনপি যৌথ উদ্যোগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজনে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। রোববার (১৩ এপ্রিল) রাতে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

এসময় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, পহেলা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ। এই দিনটিকে ঘিরে আমাদের মাঝে থাকে উৎসবের আমেজ, ভালোবাসা আর ঐক্যের এক শক্তিশালী বার্তা। এ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সিলেট মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে বর্ষবরণ শোভাযাত্রার আয়োজন করছে। এই শোভাযাত্রাকে সফল করতে আমরা চাই ব্যবসায়ী সমাজের সক্রিয় অংশগ্রহণ। আপনাদের উপস্থিতি এই আয়োজনকে প্রাণবন্ত করবে এবং মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে। তিনি আরও বলেন, আমরা শুধু রাজনৈতিক দল নই, আমরা এই দেশের মানুষের সুখ-দুঃখের সাথী। ব্যবসায়ীদের উন্নয়ন, সমস্যা সমাধান ও ন্যায্য অধিকার আদায়ে বিএনপি অতীতে পাশে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। তাই বর্ষবরণ শোভাযাত্রায় আপনাদের সরব অংশগ্রহণ আমাদের এই আয়োজনকে সফল ও অর্থবহ করে তুলবে। তিনি সভায় উপস্থিত ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলমত-নির্বিশেষে এই আনন্দ উৎসব সবার। আসুন, সকলে মিলে আগামীকাল পহেলা বৈশাখের শোভাযাত্রায় অংশ নেই। সিলেটবাসীকে উপহার দিই এক অনন্য উদাহরণ-যেখানে রাজনীতি, ব্যবসা ও সংস্কৃতি মিলেমিশে একত্র হয় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।

এসময় ব্যবসায়ীরা জানান, এটি আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা, কারণ এই প্রথম কোনো রাজনৈতিক দল আমাদেরকে বর্ষবরণ অনুষ্ঠানেও আমন্ত্রণ জানিয়েছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ব্যবসায়ীদের জন্য এটি একটি সুযোগ, যেখানে দলমত নির্বিশেষে সকলে একত্রিত হতে পারে। আমরা আশা করি, আগামীকাল সকল ব্যবসায়ী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে এবং এটি সফল হবে।

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিকের সভাপতিত্বে ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল মল্লিক মুন্না, মুফতি নেহাল উদ্দিন, আবুল হোসেন, আব্দুস সোবহান, নিয়াজ মো. আজিজুল করিম, লায়েক আহমদ, শাহজাহান আহমদ, হোসেন আহমদ, জাবেদ আহমদ, কফিল আহমদ, রেদওয়ান আহমদ, সাবুল মিয়া, নাহিদুর রহমান, আব্দুল কাইয়ুম তাজুল ইসলাম, আতাউর রহমান রজব, রুবেল আহমদ আহাদ, তামিমউল ইসলাম তামিম, রিয়াদ আহমদ, রাসেল আহমদ, পারভেজ আহমদ মানি, সাব্বির আহমদ, মো. শামসুল আলম, চিরঞ্জিপ পাল, জিল্লুর রহমান প্রমুখ। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী