আরো একটি নতুন রা জ নৈ তি ক দলের আত্মপ্রকাশ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

আরো একটি নতুন রা জ নৈ তি ক দলের আত্মপ্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ০৯:৪৭:৫৮ পূর্বাহ্ন

আরো একটি নতুন রা জ নৈ তি ক দলের আত্মপ্রকাশ

ছবি : সংগৃহীত


বাংলাদেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে আরো একটি নতুন রাজনৈতিক দল। ভাসানী অনুসারী পরিষদ থেকে রবিবার আত্মপ্রকাশ করে ‘ভাসানী জনশক্তি পার্টি’ নামের দলটি।

এদিন জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ভাসানী অনুসারী পরিষদের জাতীয় প্রতিনিধি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হয়।

দুই পর্বের সম্মেলনের প্রথম পর্বে দলের আত্মপ্রকাশ, গঠনতন্ত্র এবং কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সম্মেলনে ভাসানী জনশক্তি পার্টির ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত হয়। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ রফিকুল ইসলাম বাবুল এবং মহাসচিব হিসেবে আবু ইউসুফ সেলিম।

এ ছাড়া দলটির ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে একজন চেয়ারম্যান, ২১ জন প্রেসিডিয়াম সদস্য, ১০ জন ভাইস চেয়ারম্যান, একজন মহাসচিব, পাঁচজন যুগ্ম মহাসচিব, আটজন সাংগঠনিক সম্পাদক, আটজন সহসাংগঠনিক সম্পাদক ছাড়াও রয়েছে বিভিন্ন সম্পাদকীয়, সহসম্পাদকীয় ও সদস্য পদ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক
ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক