নে তা ক র্মী দে র উদ্দেশে ছা ত্র দ লে র জরুরি ৩ নির্দেশনা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

নে তা ক র্মী দে র উদ্দেশে ছা ত্র দ লে র জরুরি ৩ নির্দেশনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ১০:০৩:১৫ পূর্বাহ্ন

নে তা ক র্মী দে র উদ্দেশে ছা ত্র দ লে র জরুরি ৩ নির্দেশনা

প্রতীকী ছবি


এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও কলেজ ইউনিটের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

গতকাল রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের এসব নির্দেশনা দেয় সংগঠনটি। এতে বলা হয়েছে, সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা চলমান রয়েছে। এই সময়ে পরীক্ষা চলাকালীন প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের অভিভাবকগণকে কেন্দ্রের বাইরে মারাত্মক ধকল পোহাতে হচ্ছে।

এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হচ্ছে।

এক. পরীক্ষা চলাকালীন প্রচলিত নিয়ম মোতাবেক পরীক্ষা কেন্দ্র থেকে যথাযথ দূরত্ব বজায় রেখে অভিভাবকদের জন্য পানি ও স্যালাইন সরবরাহ এবং ছায়ার মধ্যে বিশ্রামের ব্যবস্থা করার যথাসাধ্য চেষ্টা করতে হবে।

দুই.  তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করতে হবে। এজন্য পরবর্তী পরীক্ষা থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

তিন. পরীক্ষার্থীদের প্রয়োজনে কলম, স্কেল ও পেনসিলের ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন এবং নেতাকর্মীদের যথাসাধ্য অভিভাবকদের পাশে থাকার আহ্বান জানান। একইসাথে তারা ছাত্রদলের নেতাকর্মীদের কোনোভাবেই গেইটে জটলা না করা, কেন্দ্র থেকে নিয়মানুযায়ী দূরত্ব বজায় রেখে হেল্প ডেস্ক স্থাপনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী