জৈন্তাপুরে সেনাবাহিনীর অ*ভিযানে বিদেশি ম*দ সহ একজন আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সেনাবাহিনীর অ*ভিযানে বিদেশি ম*দ সহ একজন আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ১২:২৭:২৭ অপরাহ্ন

জৈন্তাপুরে সেনাবাহিনীর অ*ভিযানে বিদেশি ম*দ সহ একজন আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে।  আটক হওয়া ব্যাক্তির নাম মো শহীদুল হক। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার জানার কেন্সিয়া মাইজপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়,রবিবার (১৩ই এপ্রিল) রাতে সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় সেনাবাহিনী। 

এ সময় রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদ এর নেতৃত্বে সেনা আভিযানিক দল তামাবিল মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা থেকে শহীদুল হককে  যাত্রীবেশে থাকা অবস্থায় ৭৫০ মিলি রয়েল স্টেগ ব্রান্ডের ২৪ বোতল বিদেশি মদ সহ তাকে আটক করে।

সেনাসূত্রে জানানো হয়, আটক শহীদুল হকে মাদক সহ সোমবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী