সুযোগের অভাবে অনেকের প্রতিভা বিকশিত হয় না: অধ্যক্ষ হাবিবুর রহমান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সুযোগের অভাবে অনেকের প্রতিভা বিকশিত হয় না: অধ্যক্ষ হাবিবুর রহমান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ০৭:০৩:৪৩ পূর্বাহ্ন

সুযোগের অভাবে অনেকের প্রতিভা বিকশিত হয় না: অধ্যক্ষ হাবিবুর রহমান

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, প্রত্যেক মানুষ জন্মগতভাবে নিজ নিজ থেকে মেধা মননে, কর্মক্ষমতায়, ভিন্ন রুচিবোধ ও চিন্তাশক্তি নিয়ে জন্মায়। জন্মের পরবর্তী পরিবেশের আলোকে সে নিজেকে বিকশিত করে তুলে। কিন্তু অনেকে সময় ও সুযোগের অভাবে তার মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমরা চিন্তা করতে পারবোনা, তার মাঝে কোন ধরনের প্রতিভা লুকিয়ে আছে যা আপনার আমার মাঝে নেই। সত্য হলে যে অনেক ক্ষেত্রে প্রতিভা বিকশিত করার মত সুযোগ সৃষ্টি হয় না বলে,আমাদের চারপাশে থাকা অনেক মানুষের প্রতিভার বিকাশ ঘটে না। তাই প্রত্যেক মানুষকে তার মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশে সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, যেমনটা আজকে আমাদের কলেজের পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপলব্ধি করতে পারলাম। কলেজে এমন প্রতিভাবান শিক্ষক শিক্ষার্থী আছে আমি কল্পনা করিনি। অন্যান্য কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের বিসিএস ক্যাডারদের মধ্য এমন প্রতিভা আছে কিনা আমার সন্দেহ। আবহমান বাংলার সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান,পল্লীগীতি রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত , নৃত্য, পুঁথিপড়া, কবিতা আবৃত্তিতে শিক্ষক শিক্ষার্থীরা যে পারফরমেন্স দেখালেন আমি মুগ্ধ। আমাদের এই সংস্কৃতি ও প্রতিভা কে লুকিয়ে না রেখে বিশ্বের বুকে ছড়িয়ে দিতে হবে।

সোমবার ১৪ এপ্রিল দুপুরে গোয়াইনঘাট সরকারি কলেজের আয়োজনে,পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি  উপরোক্ত কথাগুলো বলেন।

অধ্যক্ষ হাবিবুর রহমান আরো বলেন,দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার গুণগত মান ও মানসম্মত শিক্ষা একান্ত দরকার। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানো খুবই জরুরি।শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মানবিক গুণাবলি গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, প্রতিভা মানুষের মজ্জাগত বিষয়, সঠিক চর্চা এবং পৃষ্ঠপোষকতায় প্রতিভার বিকাশ ঘটে থাকে। প্রতিভাকে লালন করতে হয়,প্রতিভার বিকাশের জন্য প্রতিপালন করতে হয়। তাঁর হৃদয় স্পর্শী বক্তব্যে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আবেগনও আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষক পৃথিশ কান্তি ঘোষ ও অপু চন্দ্র দাসের সঞ্চালনায় অনুভূতি ব্যক্ত করেন,শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ফারুক আহমদ,অপু চন্দ্র দাস, তপন কৃষ্ণ দেব,মনিকা শর্মা, চিত্তরঞ্জন রাজবাংলা,ফারজানা খান তমা,পিনাক ভট্টাচার্য আজিরা খাতুন প্রমুখ।

সকাল সাড়ে দশটায,কলেজ গেইট থেকে শোভাযাত্রা শুরু করে কলেজ মাঠ প্রদক্ষিণ শেষে কলেজ হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গান, কবিতা আবৃত্তি, একক দলীয় নৃত্য পরিবেশন করেন কলেজের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী এবং কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী