ওসমানীনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

ওসমানীনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ১০:১৭:১৪ পূর্বাহ্ন

ওসমানীনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

ছবি: নিজস্ব


ওসমানীনগরে বর্ণাঢ্যভাবে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টা থেকে দিনব্যাপি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের নেতৃত্বে পরিষদ প্রাঙ্গন থেকে শুরু করে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর বাজার এলাকা প্রদক্ষিণ করে। এরপর বিভিন্ন আয়োজনে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখরু উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ  মিছবাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গোয়ালাবাজারের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, তথ্য কর্মকর্তা শাহরিন সুলতানা, গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিদ আজাদ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জুবেল আহমদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খানঁ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার,পাঠাগার সম্পাদক রায়হান আহমদ,কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, আব্দুল মতিন, আনোয়ার হোসেন আনা, ওসমানীনগর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী