ছবি: নিজস্ব
গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হাসান আহমদ (৩২) গ্রে'প্তা'র করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার পৌর শহরের চৌমুহনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাসান আহমদ গোলাপগঞ্জ উপজেলা আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামের সাহাব উদ্দিন এর ছেলে। তিনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন ছাত্রলীগ এর সহ সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মোঃ শাহ আলম।
জৈন্তাবার্তা / মনোয়ার




