সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ০১:০৪:৫৩ পূর্বাহ্ন

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত


দেশের ১২ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এতে কমতে পারে দিনের তাপমাত্রা। তবে এ সময়ে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলসহ ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এতে কিছুটা স্বস্তি মিললেও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী বুধবার (১৬ এপ্রিল) পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির আভাস রয়েছে। একই সঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী