প্রতীকী ছবি
গোয়াইনঘাটে নিয়মিত মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার হওয়া আসামি উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের নতুন ভাঙার বেরন মিয়ার ছেলে আজিজুর রহমান। মামলা নং (২০)।সোমবার (১৪ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট থানার এস আই মহরম সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। বেশকিছুদিন থেকে তাকে ধরা যায়নি, গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
জৈন্তাবার্তা / সুলতানা




