ওসমানীনগরে ধ র্ষ ণের শিকার স্কুল ছাত্রী : আ ট ক এক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে ধ র্ষ ণের শিকার স্কুল ছাত্রী : আ ট ক এক

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ১০:০৯:১৩ পূর্বাহ্ন

ওসমানীনগরে ধ র্ষ ণের শিকার স্কুল ছাত্রী : আ ট ক এক

ছবি : ফাইল ফটো


সিলেটের ওসমানীনগরে সপ্তম শ্রেণির এক ছাত্রী পাশবিকতার শিকার হওয়ার সংবাদ পাওয়া গেছে। এব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে বুধবার (১৪ এপ্রিল) ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার ভোরে থানা পুলিশ ধর্ষক জীবন আহমদকে (১৮) গ্রেফতার করে। ধর্ষক জীবন আহমদ উপজেলার সাদিপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের এমলাক আহমদের পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাশবিকতার শিকার স্কুল ছাত্রীর পিতা-মাতা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সে সুযোগে ১১ এপ্রিল গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে জোড়পূর্বক কয়েক দফা ধর্ষণ করে চলে যায় ধর্ষক জীবন আহমদ। ওই ছাত্রী পরে তার আপন ফুফুকে ঘটনার বিবরণ দিলে বিষয়টি পরিবারসহ প্রতিবেশির মধ্যে জানাজানি হয়। পাশবিকতার শিকার ছাত্রীকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা পরবর্তীতে সোমবার (১৪ এপ্রিল) ওসমানীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ধর্ষক জীবন আহমদকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোনায়েম মিয়া বলেন, এ ঘটনায় জীবন আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী