পুরোনো নামে ফিরল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

পুরোনো নামে ফিরল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ১০:৪৩:১৪ পূর্বাহ্ন

পুরোনো নামে ফিরল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়

ছবি : সংগৃহীত


ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরির্বতরে সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ১৩ মার্চ সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নতুন নাম হবে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’। মূলত এই নামেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল।

গত ১৩ এপ্রিল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নাম রেখেই গেজেট জারি হয়েছে। গেজেট অনুসারে, সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম এখন থেকে হবে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’।

 ২০১৮ সালের অক্টোবরে দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু হয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের।

সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণের প্রস্তাব করেন। এর প্রেক্ষিতে আধাসরকারি পত্র দেন তৎক্ষালিন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। এরপর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা ২০২৩ সালের জুলাইয়ে নাম বদলে দেয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী