শহীদ ডা. মঈন উদ্দিন স্মরণে দোয়া মাহফিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শহীদ ডা. মঈন উদ্দিন স্মরণে দোয়া মাহফিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন

শহীদ ডা. মঈন উদ্দিন স্মরণে দোয়া মাহফিল

ছবি : সংগৃহীত


করোনা যুদ্ধে চিকিৎসকদের মধ্যে প্রথম শহীদ সিলেটের বিশিষ্ট চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন। ১৫ এপ্রিল ২০২০ বুধবার ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে শহিদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাব আয়োজন করে দোয়া ও আলোচনা সভার।

হাউজিং এস্টেট কার্যালয়ে আয়োজিত আলোচনায় জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী  ডা. মঈন উদ্দিনের সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন শহীদ ডা. মঈন উদ্দিন আপাদমস্তক একজন ভালো মানুষ। কাজকর্ম, সরকারি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে তিনি ছিলেন বদ্ধপরিকর। ডা. মঈন একজন ধর্মপরায়ণ মানুষ ছিলেন। দল-মত-ধর্ম নির্বিশেষে সবার কাছে তিনি অসম্ভব প্রিয়। যারা তার সাহচর্যে এসেছে তারা এভাবেই স্মৃতিচারণ করেন এ মহৎ চিকিৎসককে।

তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। করোনা ভয়ে ভীত ছিলেন না কখনো। মহামারির এই কঠিন সময়েও তিনি রোগীদের সেবায় নিজেকে নিয়জিত রেখেছেন। করোনা আক্রান্তদের সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে এক যুগান্তকারি দৃষ্টান্ত রেখে গেছেন ডা. মঈন।

এসময় আরোও উপস্থিত ছিলেন আব্দুল জব্বার চৌধুরী, শাহিন আজাদ, মো: ওলিউর রহমান, খোরশেদ আহমদ, আব্দুল মালেক, ফখরুজ্জামান, আবুল কালাম, পাভেল আহমদ, এডভোকেট রানা, নুরুল ইসলাম,  আবু, আমিনুল ইসলাম, ইমরান চৌধুরী, আব্দুর রহিম, সিহাব চৌধুরী, মিজানুর রহমান সামু, মিজানুর রহমান, সাইফুর রহমান ইমন। দোয়া পরিচালনা করে মো ওলিউর রহমান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী