সিলেটে কোটি টাকার ভা*রতীয় চো*রাই পণ্য জ*ব্দ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সিলেটে কোটি টাকার ভা*রতীয় চো*রাই পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ০১:২০:২১ পূর্বাহ্ন

সিলেটে কোটি টাকার ভা*রতীয় চো*রাই পণ্য জ*ব্দ


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় চোরাই প্রসাধনীসামগ্রী জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। 

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও বিজিবি।

এ সময় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. নুরুল হুদা এবং সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে যৌথ বাহিনী বাড়িটি থেকে ৩০টি বড় ও মাঝারী আকারের কার্টন উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া কার্টনগুলো থেকে ভারতীয় নেভিয়া সফট ক্রিম ৫০ মিলি, সানশাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম ও ক্রপ-জিসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনীসামগ্রী জব্দ করা হয়। জব্দ হওয়া চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার টাকা। 

জব্দ হওয়া পণ্যসামগ্রী সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয়, জব্দ হওয়া পণ্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী