সিলেটে বাল্যবিবাহকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু*ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সিলেটে বাল্যবিবাহকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু*ন

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ০৮:৩৭:৪৫ পূর্বাহ্ন

সিলেটে বাল্যবিবাহকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু*ন

ছবি: নিজস্ব


সিলেট সদর উপজেলায় বাল্যবিবাহকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার ( ১৬ এপ্রিল ) দুপুরে এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মুজিবুর রহমান (৪৮)। তিনি এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামের মৃত মনো মিয়ার ছেলে।

সূত্র জানায়, নিহত মুজিবুর রহমানের সাথে তার পরিবারের ভাইসহ আত্মীয়-স্বজনদের সাথে ভূমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এই ভূমি বিরোধের মধ্যেও নতুন করে সৃষ্টি হয় পরিবারের একটি বাল্য বিবাহের বিষয়। মূলত নিহত মুজিবুর রহমানের ভাতিজীকে বাল্য বিবাহ দেওয়া নিয়ে তাদের পারিবারিক সম্পর্কের আরো অবনতি ঘটে। নিহত মুজিবুর রহমানের ছোট ভাই মৃত ছাইফুর রহমানের এক মেয়েকে বাল্যবিবাহ দেওয়াকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া গ্রহন করা হয়েছে। ঘটনার মূলহোতা ময়বুরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী