বিএনপি সবসময় ফি লি স্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিএনপি সবসময় ফি লি স্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ০৯:৫২:১৫ পূর্বাহ্ন

বিএনপি সবসময় ফি লি স্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপি সবসময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত মজলুম জনগণের পাশে আছে। তাদের ন্যায্য দাবিকে বাংলাদেশ সবসময় সমর্থন করে আসছে। বাংলাদেশ ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে, ন্যায় ও মানবতার পক্ষে আছে, থাকবে ইনশাল্লাহ।

তিনি  বুধবার (১৬ এপ্রিল) ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে লালদিঘীর পুরাতন হকার্স মার্কেট দোকান মালিক ব্যবসায়ী কমিটির উদ্যোগে নগরীর সিটি পয়েন্টের মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কমিটির সভাপতি আনোয়ার মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি রহিম মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ।

উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছোবহান, সহ-সভাপতি জব্বার আহমদ পাপ্পু, সহ-সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত জুবেদ, দপ্তর সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পাদক রেজওয়ান আহমদ, নতুন হকার্স মার্কেটের সভাপতি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক মিয়া প্রমুখ। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী