কোম্পানীগঞ্জে ম্যাজিস্ট্রেটের অভিযানে হা ম লা, আ ট ক ২
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ম্যাজিস্ট্রেটের অভিযানে হা ম লা, আ ট ক ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ১১:৫৩:৪২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ম্যাজিস্ট্রেটের অভিযানে হা ম লা, আ ট ক ২

ছবি : সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীদের ছোড়া পাথরের আঘাতে পুলিশের দুইজন কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ধলাই নদীর কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত এর নেতৃত্বে ধলাই নদীতে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। কলাবাড়ি এলাকায় পাথরবোঝাই দুটি নৌকা আটক করা হয়। এসময় কিছু শ্রমিক জড়ো হয়ে ঢিল ছুড়তে থাকে। তাদের ছোড়া ঢিলে কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার নিয়াজ মোহাম্মদ ও এএসআই সব্য সাচী আহত হন। পরে পুলিশের ফোর্স বাড়িয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয় এবং আটককৃত নৌকা দুটি ধ্বংস করা হয়। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। 

ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত বলেন, আমরা বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম। পাথরবোঝাই দুটি নৌকা আটক করার সময় পাথর দিয়ে ঢিল ছুড়ে দুষ্কৃতকারীরা।।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী