ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী সংবর্ধিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী সংবর্ধিত

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৭/০৪/২০২৫ ১২:০৫:০৬ অপরাহ্ন

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী সংবর্ধিত

ছবি : সংগৃহীত


ওসমানীনগরে যুক্তরাজ্য স্কান্তপ ইউনাইটেড ফুটবল ক্লাবের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়াবিদ মোঃ রজিউর রহমান মর্তুজাকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। রজিউর রহমান উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর গ্রামের বাসিন্দা। গতকাল বু্ধবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারস্থ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি, যুক্তরাজ্য প্রবাসী মোঃ রজিউর রহমান মর্তুজা, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কয়েছ মিয়া, সাধারণ সম্পাদক কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাফি, কার্য নির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, আব্দুল মতিন, লিলুউর রহমান পংকি, আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন, নুনু ফুটবল একাডেমীর পরিচালক আলী আমজদ নুনু, সাংবাদিক সুয়েবুর রহমান, সমাজসেবক এহসান আহমদ, জামিল হোসাইন, নাওয়াফ আহমদ, সালেহ আহমদ, জাবের আহমদ, সুফিয়ান আহমদ, বেলাল আহমদ, হেলাল আহমদ, আবু বকর প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রবাসী মোঃ রজিউর রহমান মর্তুজা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে একটি কম্পিউটার সেট প্রদান করেন। তাকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী