ছবি : সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে গৌছ হ'ত্যা মামলার এজাহারনামীয় আ'সা'মি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ পৌর শাখার যুগ্ম আহবায়ক জাকির হোসেনকে (৩০) গ্রে'প্তা'র করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রাঙাডহর বাজার এলাকা থেকে তাকে গ্রে'প্তা'র করা হয়।
জাকির হোসেন গোলাপগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রণকেলী নরুপাড়া গ্রামের মৃত জুনাব আলীর পুত্র। গোলাপগঞ্জ মডেল থানার ৮ জানুয়ারি ২০২৫ ইং এর মামলা নং ৬ এর একটি মামলা এর এজাহার নামীয় আসামী। তাছাড়াও সে গোলাপগঞ্জ থানার মামলা নং ০৮,জিআর-১৩৬/২০২৪ ( ২৮ নং এজাহার নামীয় আসামী(বৈষম্য বিরোধী শহীদ গৌছ হত্যা মামলা)র আসামী হিসেবে গ্রেফতার করা হয়। তিনি মামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল মর্মে জানান অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মোঃ শাহ আলম।
জৈন্তাবার্তা / রহমান




