সিলেটসহ ৪ বিভাগে ‘ব্যাপক প্রা*ণঘাতী ব*জ্রপাতের’ আ*শঙ্কা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সিলেটসহ ৪ বিভাগে ‘ব্যাপক প্রা*ণঘাতী ব*জ্রপাতের’ আ*শঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৪/২০২৫ ১২:৪৬:০৮ অপরাহ্ন

সিলেটসহ ৪ বিভাগে ‘ব্যাপক প্রা*ণঘাতী ব*জ্রপাতের’ আ*শঙ্কা

ছবি সংগৃহীত


সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপরে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ‘ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের’ আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

সকালে দেওয়া একটি ফেসবুক পোস্টে তিনি এ আশঙ্কার কথা লিখেছেন। তিনি লিখেছেন— সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কা করা যাচ্ছে। দিনের সময় বৃদ্ধির সাথে সাথে রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে দক্ষিণ দিকে রাজশাহী ও ঢাকা বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ফলে দুপুর ১২টার মধ্যে সিলেট, রাজশাহী, ময়মনিসংহ ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।      

তিনি আরও লিখেছেন— গত ৩ দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাতের আঘাতের কারণে একাধিক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

সিলেট, রাজশাহী, ময়মনিসংহ ও ঢাকা বিভাগের কৃষক ও কৃষি শ্রমিকদের আজ সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে মাঠে কাজ করা থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। এই সময় খোলা মাঠে কৃষি কাজ করলে বজ্রপাতের কারণে মৃত্যুর প্রবল ঝুঁকি থাকবে।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী