প্রতীকী ছবি
সিলেট নগরীর কুশিঘাট সোনাপুর কাঙ্গালীছড়া থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীর থেকে হাত বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।
বুধবার (১৬ এপ্রিল) ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করেছে শাহপরান থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, নিহত আয়নাল মিয়া সুনামগঞ্জের ছাতকের চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের জামাল মিয়ার পুত্র। তিনি সিলেট শহরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আয়নাল দুই সন্তানের জনক। পরিবার নিয়ে সিলেট নগরীর শিবগঞ্জ সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রোববার (১৩ এপ্রিল) অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি আয়নাল। নিখোঁজের চারদিন পর তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করল পুলিশ।
শাহপরান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি।
তিনি জানান, গত সোমবার (১৪ এপ্রিল) জামাল মিয়া নামে এক ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, তার ছোট ভাই অটোরিকশাচালক আয়নাল মিয়াকে পাওয়া যাচ্ছে না। লাশ উদ্ধারের পর জামাল মিয়াকে খবর দিলে তিনি এসে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন।
জৈন্তা বার্তা/আরআর




