সিলেটে চী*নের হাসপাতাল চায় ছাত্র-জনতা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সিলেটে চী*নের হাসপাতাল চায় ছাত্র-জনতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৪/২০২৫ ১০:৪০:০৬ পূর্বাহ্ন

সিলেটে চী*নের হাসপাতাল চায় ছাত্র-জনতা

ছবি : সংগৃহীত


বাংলাদেশে চীনের সহায়তায় তিনটি বড় হাসপাতাল তৈরির প্রস্তুতি চলছে। এরমধ্যে একটি হাসপাতাল সিলেটে স্থাপনের দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে ছাত্র-জনতার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।

এতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য সেবার দিক থেকে পিছিয়ে থাকা জনবহুল সিলেট অঞ্চলে একটি হাসপাতাল স্থাপন যেমন লাভজনক হবে তেমনি মানুষের উন্নত স্বাস্থ সেবা প্রাপ্তিও সহজ হবে। এছাড়া সিলেট একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে রেমিট্যান্স প্রবাহ থাকে প্রতি বছর। সিলেট বিভাগ ভূ-প্রাকৃতিক ও অর্থনৈতিক দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। অন্য দিকে অত্যাধুনিক চিকিৎসা সেবার যথেষ্ট অভাব রয়েছে। স্মারকলিপিতে বলা হয় দেশে থাকা প্রবাসী স্বজনদের উন্নতমানের চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করতে পারবে। এই প্রেক্ষিতে সিলেট বিভাগে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল স্থাপন খুবই উপযুক্ত স্থান বলে আমরা মনে করি।

স্মারকলিপি প্রদানকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কার্যনির্বাহী যুগ্ম সদস্য সচিব ও সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী শাহাজুল ইসলাম, আশরাফুর আলম আরিফ, তৌফিক এলাহি তাকরিম, মাহবুবুর রহমান শান্ত, মো: আজিজুল হাকিম, মহিদ হাসান শান্ত, রামিসা আক্তার সুমাইয়া, ইমতিয়াজ আহমেদ শাফিন, রাহাতুল ইসলাম শাহী, তাহমিদ রহমান ফাহাদ ও শাহরিয়ার মাহি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী