বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ১২:০২:৫৩ অপরাহ্ন

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত

ছবি : সংগৃহীত


স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্ক রয়েছে আলোচনায়। সম্প্রতি বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। অন্যদিকে, ভারত থেকে স্থল পথে সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ।

এমন পরিস্থিতিতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের।

সরকারি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিজেদের বিমানবন্দর ও স্থল বন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত।

ভারত সরকারের ওই সূত্র নিশ্চিত করেছে, এই পদক্ষেপে নেপাল ও ভুটানের দিকে বাংলাদেশি পণ্যের রপ্তানি, যা ভারতের ভূখণ্ড দিয়ে যায়, সেটি প্রভাবিত হবে না।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশ তিনটি বন্দর বন্ধ ও সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। তবে সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা গত সপ্তাহে জারি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

এ ছাড়া গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউজে বাংলাদেশ সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করা হয়েছিল বলে দাবি করেছে তারা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক
ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক