দুপুরের মধ্যে সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ*ড়ের শ*ঙ্কা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

দুপুরের মধ্যে সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ*ড়ের শ*ঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ১২:৩৩:০১ অপরাহ্ন

দুপুরের মধ্যে সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ*ড়ের শ*ঙ্কা

ফাইল ছবি


দেশের আট জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ভোর ৪টা থেকে দুপুর ১টার মধ্যে সিলেট, টাঙ্গাইল, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়ার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগে দুপুরের মধ্যে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এবং খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো (কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর) ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে। 

এই জেলাগুলোর কৃষক ও কৃষি শ্রমিকদের দুপুর ১২টার মধ্যে খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী