বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাদ আছর সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরান বাজার বায়তুল আমান জামে মসজিদে বিশ্বনাথ পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে গুম নামক অপরাজনীতির শিকার এম ইলিয়াস আলী ও আনসার আলীর সন্ধান কামনা, একই সাথে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেক হায়াত কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের সুস্থতা কামনা করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা খাইরুল ইসলাম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমদ, পৌর বিএনপির সহ-সভাপতি ফয়জুর রহমান, আব্দুন নুর, নাজিম উদ্দিন, বিশ্বনাথ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহ জাহান, প্রচার সম্পাদক দবির আলী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কনা, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরশ আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক হুশিয়ার আলী, ২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শেখ আমির আমির আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার মুহিবুর রহমান বাচ্চু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তসলিম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, পৌর বিএনপি নেতা হেলাল আহমদ, শাকিল আহমদ, ফয়জুল আহমদ, পৌর যুবদল নেতা শাহ আলম, ছাত্রদল নেতা ইমন আহমদ প্রমুখ।
জৈন্তা বার্তা/আরআর




