জকিগঞ্জে প্রেমিকের সঙ্গে পা*লালেন স্ত্রী, স্বামীর আত্মহ*ত্যা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

জকিগঞ্জে প্রেমিকের সঙ্গে পা*লালেন স্ত্রী, স্বামীর আত্মহ*ত্যা

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ০১:৫৯:৩২ পূর্বাহ্ন

জকিগঞ্জে প্রেমিকের সঙ্গে পা*লালেন স্ত্রী, স্বামীর আত্মহ*ত্যা

প্রতীকী ছবি


সিলেটের জকিগঞ্জে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন তিন সন্তানের জননী। আর এ ঘটনায় মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে স্বামী আব্দুল মুমিন (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে বিকেল ৩টার দিকে জকিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

আব্দুল মুমিন ওই গ্রামের ফয়জুর রহমানের ছেলে। তিনি জকিগঞ্জ বাজারে একটি ওয়ার্কশপে কাজ করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল মুমিনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মানিকপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামের বদরুল ইসলামের মেয়ে সুমী আক্তারের। তাদের ৩টি সন্তান রয়েছে। সুমী প্রায়ই মাতারগ্রামের শাহজাহান আহমদের গাড়িতে চড়ে নিজের বাবার বাড়িতে আসা-যাওয়া করতেন। সেই সুবাদে শাহজাহানের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত রমজান মাসে ৩ সন্তানকে ফেলে পরকীয়া প্রেমিক শাহজাহানের হাত ধরে পালিয়ে যান সুমী।

আব্দুল মুমিনের চাচাতো ভাই রাজু আহমদ জানান, গত রমজান মাসের প্রথমদিকে আব্দুল মুমিনের স্ত্রী ৩ সন্তান রেখে শাহজাহানের হাত ধরে পালিয়ে যান। এরপর থেকে আব্দুল মুমিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মানসিক চাপেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী