বিশ্বনাথে সাকিব কল্যাণ ট্রাস্টের ঢেউটিন বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বিশ্বনাথে সাকিব কল্যাণ ট্রাস্টের ঢেউটিন বিতরণ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ০২:০৯:১৫ পূর্বাহ্ন

বিশ্বনাথে সাকিব কল্যাণ ট্রাস্টের ঢেউটিন বিতরণ


সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য ভিত্তিক আর্তমানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক সংগঠন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর উদ্যোগে ঢেউটিন বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রেলস্টেশন পয়েন্ট সংলগ্ন মেসার্স রিয়াজ এন্টারপ্রাইজের সম্মুখে ৪ জন উপকারভোগীর মাঝে এই ঢেউটিন বিতরণ করা হয়। 

সাকিব ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সমাজসেবক সেলিম আহমেদ ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান কলছুমা আহমেদের অর্থায়নে বিশ্বনাথ উপজেলার তিনটি ও দক্ষিণ সুরমা উপজেলার একটি অস্বচ্ছল পরিবারের মাঝে ৮০ হাজার টাকার ঢেউটিন বিতরণ করেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহ্বায়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া। 

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির ট্রাস্টি সদস্য সিরাজ উদ্দিন, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন বাদশা, ট্রাস্টি সদস্য আবুল বশর প্রমুখ। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী