বালাগঞ্জে দু*র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বালাগঞ্জে দু*র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ০২:১৭:১০ পূর্বাহ্ন

বালাগঞ্জে দু*র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা


সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বালাগঞ্জের বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। সভায় আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আ জ ম সালাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেপি দাশ, বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন ও বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মো. আমির আলী।

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুত কান্তি দাস, উপজেলা একাডেমিক ইন্সপেক্টর আফরোজা আতিক, দেওয়ান বাজার সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম, হাড়িয়ারগাঁও সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান, নলজুড় সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিদ আলী, দেওয়ান বাজার মোল্লাপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লায়েক মিয়া, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক বিলকিস খানম, দেওয়ান বাজার ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া খাতুনসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী