ছবি: নিজস্ব
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা প্রতিবাদে মৌলভী বাজারের বড়লেখায় জাতীয় সামাজিক-সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার জুম্মার নামাজের পর পৌরশহরের উত্তর চৌমুহনী গোল চত্বরে এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমিদ ইসাদ রিপনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রেদোয়ান আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ,ডিগ্রি কলেজ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম, নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হাজী ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান, ব্যাবসায়ী ফয়জুর রহমান,ইসলাম উদ্দিন,বড়লেখা ওয়ারিয়র্সের স্থায়ী কমিটির সদস্য সরফ উদ্দিন,নিসচা বড়লেখা উপজেলার সহ সভাপতি আব্দুল আজিজ,কার্যনির্বাহী সদস্য অজিত রবি দাস, জাকারিয়া আহমদ,শাহরিয়ার শাকিল, মাহিনুর ইসলাম মাহিন, আফজাল হোসেন রুমেল প্রমুখ।
এসময় বক্তারা ফিলিস্তিনে বর্রবর ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান, বিশ্বের সকল মুসলিম দেশ গুলো অবিলম্বে এ নির্মমতার বিরুদ্ধে সোচ্চার হয়ে, অমানবিক এ নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহবান জানানো হয়।
জৈন্তাবার্তা / রহমান




