বালাগঞ্জে নদী ভাঙনে হুমকির মুখে কুশিয়ারা ডাইক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বালাগঞ্জে নদী ভাঙনে হুমকির মুখে কুশিয়ারা ডাইক

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ১১:২১:০৭ পূর্বাহ্ন

বালাগঞ্জে নদী ভাঙনে হুমকির মুখে কুশিয়ারা ডাইক

ছবি : সংগৃহীত


নদী পাড়ের বাসিন্দাদের কাছে এক আতঙ্কের নাম ভাঙন। বর্ষাকালে নদী ভাঙন স্বাভাবিক হলেও এ বছর তা ভয়ঙ্কর রুপ ধারণ করেছে। গত বুধবার ফাজিলপুর নদী তীরের বড় একটি অংশ ধ্বসে পড়লে বাঁধের উপর নির্মিত একটি কালভার্টের পাশের মাটিও ধ্বসে যায়।এর আগে ফাজিলপুর এলাকায় বড় ধরণের নদী ভাঙন দেখা দেওয়ার পর পানি উন্নয়ন বোর্ড সেখানে বালিভর্তি জিও ব্যাগ স্থাপন করে দেন।এলাকাবাসীর দাবি সেই কাজ তেমন ভালো হয়নি এবং যতটি জিও ব্যাগ দেয়ার কথা ছিল ততটি দেয়া হয়নি। বর্তমানে নেয়া ২৫ লাখ টাকার প্রকল্পের কাজ যেন যথাযথ ভাবে হয় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। সিলেটের বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নের ফাজিলপুরে কুশিয়ারা নদীর তীর ধ্বসে পড়ায় ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কুশিয়ারা ডাইক ও একটি কালভার্ট।বালাগঞ্জ উপজেলা সদর থেকে ওসমানীগরের শেরপুর পর্যন্ত কুশিয়ারা নদীর তীরবর্তী নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাধের উপর এলজিইডি তৈরি করেছে পাকা সড়ক। যে সড়ক দিয়ে দুই উপজেলার হাজার হাজার মানুষ যানবাহনে চলাচল করে থাকেন। নদীর বালাগঞ্জ অংশের ফাজিলপুর এলাকায় দীর্ঘ দিন ধরে নদী ভাঙন অব্যাহত থাকায় অনেক জায়গায় নদীর তীর বাঁধের কাছে চলে এসেছে। এই ভাঙন অব্যাহত থাকলে সড়কটিও নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সড়কটি ভেঙে গেলে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

স্থানীয়রা জানান, কুশিয়ারা নদীর বালাগঞ্জ অংশের ফাজিলপুর নদী তীরের অনেক জায়গা ভেঙে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাছে চলে এসেছে নদীর তীর। এরই মধ্যে গত বুধবার বাঁধ সংলগ্ন তীরটির বড় একটি অংশ ধ্বসে পড়লে বাঁধের উপর নির্মিত সড়কের কালভার্ডের পাশের মাটি ধ্বসে যায়। এমন অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। এদিকে নদী ভাঙনের খবর পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে মাটি ধ্বসে পড়া স্থান পরিদর্শন করেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ। ভাঙন রোধে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এলাকাবাসীকে। এসময় তার সাথে ছিলেন উপসহকারি প্রকৌশলী গোলাম বারি।

জানা যায়, ফাজিলপুর এলাকায় দীর্ঘদিন ধরে নদী ভাঙনের শিকার হয়ে আসছে এলাকাবাসী। বুধবার যে স্থানটি ভেঙেছে গত বছরও সেখানে এক ব্যক্তির বসতঘর ছিল। নদী ভেঙে সড়কের কাছে চলে আসায় আমরা খুবই আতঙ্কিত। যদি সড়কটি ভেঙে যায় তবে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বো। মিনাজ মিয়া বলেন, যে স্থানটি ভেঙেছে সেখানে আমার চাচার ঘর ছিল। ভাঙনের কবলে পড়ে চলতি বছরে ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরে যেতে হয়েছে। বর্তমানে যে ভাঙন দেখা দিয়েছে তাতে বাঁধ ভেঙে যেতে পারে।পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ভাঙনকৃত এলাকা পরিদর্শন করেছি এবং তা রোধে তাৎক্ষণিক ২৫ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্রæততম সময়ে জিও ব্যাগ ও টিউব ব্যাগ স্থাপনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। নদীর ভাঙনরোধে সুরমা ও কুশিয়ারা নদীর ১১০ কিলোমিটার চর কাটার একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী