জৈন্তাপুরে হেমু ভাটপাড়া ফুটবল ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে হেমু ভাটপাড়া ফুটবল ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ১২:২০:৪৯ অপরাহ্ন

জৈন্তাপুরে হেমু ভাটপাড়া ফুটবল ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


জৈন্তাপুরের সামাজিক ও ক্রীড়া সংগঠন হেমু ভাটপাড়া ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায়  হেমু ভাটপাড়া ফুটবল মাঠে ধানসিঁড়ি ফুটবল ক্লাব হেমু ভাটপাড়া বনাম দি জৈন্তা ফুটবল একাডেমী জৈন্তাপুর দুই দলের অংশগ্রহণে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।ম্যাচে দুই দলের মধ্যকার খেলায় ২-০ গোলের ব্যবধানে দি জৈন্তা ফুটবল একাডেমী বিজয় লাভ করে। 

খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  সমাজসেবক আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ফয়সল আহমদ বাবলু। অনুষ্ঠানে  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন   উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৫ নং ফতেপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর, বিএনপি নেতা ফখরুল ইসলাম, অরুন সরকার, সাবেক ফুটবলার জাকারিয়া আহমদ (লাদেন), জাকারিয়া আহমদ,  কামরুল ইসলাম লিটন, নাজিম আহমদ, কবির আহমদ খান, মনির আহমদ, সুহেল আহমদ প্রমূখ।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক-সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।খেলাধূলার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নেয়ার প্রচেষ্টায় ক্রীড়া প্রেমীদের এমন আয়োজনের প্রশংসা করেন বক্তারা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী