গোলাপগঞ্জে ৪টি চো রা ই সি এন জি সহ চো র চক্রের মুলহোতা আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ৪টি চো রা ই সি এন জি সহ চো র চক্রের মুলহোতা আ ট ক

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ০৭:১০:৪৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ৪টি চো রা ই সি এন জি সহ চো র চক্রের মুলহোতা আ ট ক

ছবি: নিজস্ব


 সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে  ৪টি রেজিঃবিহীন সিএনজি সহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক সিলেটের দক্ষিন সুরমা উপজেলার সেনগ্রাম গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ফয়জুর রহমান ওরফে ফয়ছল (৪০)। তার বিরুদ্ধে উদ্ধারকৃত সিএনজি অটোরিক্সার (১টির)  মালিক গোলাপগঞ্জ ঢাকাদক্ষিন ইউনিয়নের বারকোট গ্রামের দৌলা মিয়ার ছেলে আব্দুস সামাদ (৪১) বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৮ তারিখ ১৮-০৪-২০২৫ইং। 

থানার উপ পরিদর্শক (এসআই) আনন্দ চন্দ্র জানান, ফয়জুর পেশাগত চুর। গত ২৭ জানুয়ারী দিবাগত রাতের কোন একসময়  বাদী আব্দুস সামাদের বাড়ী থেকে  একটি সিএনজি অটোরিক্সা চুরি হয়। এবিষয়ে অভিযোগ পাওয়ার পর চুর ধরতে থানার  অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার বিশেষ নির্দেশনায় সোর্স নিয়েগ করে পুলিশ। এছাড়া  তথ্য প্রযুক্তির সাহায্যে নজরদারী চালু রাখা হয়।  গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তীতে বিয়ানীবাজার এলাকা থেকে দুটি রেজিঃবিহীন সিএনজি অটোরিক্সাসহ ফয়জুরকে আটক করা হয় । পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তীতে  আরো দুটি সহ মোট ৪টি রেজিঃবিহীন উদ্ধার করা হয়। এরমধ্যে আব্দুস সামাদের একটি সিএনজি রয়েছে। 

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জবামান মোল্লা জানান, আটক ফয়জুরকে আব্দুস সামাদের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং উদ্ধারকৃত বাকি তিনটি অটোরিক্সার মালিকানা যাচাই করা হচ্ছে। সিএনজি অটোরিক্সা চুর চক্র ধরতে এধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী