গোয়াইনঘাট এসোসিয়েশন সিলেট-এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

গোয়াইনঘাট এসোসিয়েশন সিলেট-এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ০৭:৫৪:১৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাট এসোসিয়েশন সিলেট-এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ছবি : সংগৃহীত


সিলেটে বসবাসকারী সীমান্তিক জনপদ উত্তর সিলেটের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন  গোয়াইনঘাট এসোসিয়েশন সিলেট এর দ্বী-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টায় সিলেটের একটি অভিজাত হোটেলে এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে দ্বী-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্ন ভোজন শেষে বেলা ২ টায় প্রধান নির্বাচন কমিশনার হাজী ওসমান গনি ও নির্বাচন কমিশনার আবুল মনসুর আহমদ আউয়ালের তত্ত্বাবধানে ও উপস্থিত গেয়াইনঘাট এসোসিয়েশনের সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে ঢাকা দক্ষিণ সরকারি কলেজের অধ্যাপক আব্দুর রহিম, সম্পাদক পদে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল,সাংগঠনিক সম্পাদক পদে হাজী ইকবাল আহমদ ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সি-এ লুৎফুর রহমান কে অর্থ সম্পাদক করে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করে তাদের নির্বাচিত করা হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে এক মাসের মধ্যে সভার আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম কে আরো বেগবান করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।তিনি বলেন,আমার দায়িত্ব পালনকালীন সময়ে যত ভুল সেগুলো আমার এবং যা ভালো প্রাপ্তি তা আপনাদের। তবে সংগঠনের বিফল বলতে কিছু নেই,অনেক সফলতা রয়েছে, শুধু আমরা করোনা রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে আপনাদের কাঙ্খিত প্রত্যাশা পূরণ করতে পারিনি। তিনি আশাবাদ ব্যক্ত করেন নব-নির্বাচিত কমিটি গোয়াইনঘাট বাসীর প্রত্যাশিত সফলতা বয়ে আনবেন। এছাড়া নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে উত্তর সিলেটের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদ।

কামরুল আহমদ শেরগুল ও প্রভাসক লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন,এডভোকেট মোহাম্মদ আলী,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, এডভোকেট হাসান আহমদ,এডভোকেট সন্তোষ কান্তি ভট্টাচার্য,সমাজসেবা অফিসার আবু সাঈদ মিয়া,অধ্যাপক এম এ রহিম,এডভোকেট মোবারক আলী (এপিপি),আব্দুর রউফ,গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদ,সম্পাদক মুসলেহ উদ্দিন মোনায়েম,পেশাজীবী পরিষদের বিলাল আহমদ,আহবায়ক নাসির উদ্দিন, মখলিছুর রহমান রনি,রাজনীতিবিদ মদরিছ আলী, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন,সদস্য শামসুজ্জামান,মাস্টার সিরাজ উদ্দিন, ছয়ফুল আলম আবুল,প্রভাষক তজমুল আলী,সায়েম আহমদ, মাহবুবুর রহমান রিপন,রোমান আহমদ, মাহফুজুল কিবরিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী