জৈন্তাপুরে র‍্যাব-৯ এর অভিযানে বিদেশি মদসহ আ ট ক ১
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে র‍্যাব-৯ এর অভিযানে বিদেশি মদসহ আ ট ক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৪/২০২৫ ০১:০০:১৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে র‍্যাব-৯ এর অভিযানে বিদেশি মদসহ আ ট ক ১

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ সিপিএসসি, সিলেট এর অভিযানে ৩৯৪ বোতল বিদেশি মদ সহ একজনকে গ্রেফতার  করা হয়েছে।  গ্রেফতার হওয়া ব্যাক্তির নাম ইমন আহমেদ (২১)। সে উপজেলার মোকামবাড়ী আলুবাগান এলাকার আব্দুর রহমানের পুত্র।

র‍্যাব-৯ সিপিএসসি,সিলেট এর  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ( ১৯ শে এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিএসসি,সিলেট এর একটি আভিযানিক দল জৈন্তাপুর উপজেলায় অভিযান পরিচালিত করে। 

ওইদিন দুপুর ২:৩৫ ঘটিকায় জৈন্তা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ইমন আহমেদকে ৩৯৪ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়। 

পরবর্তীতে শনিবার সন্ধ্যায় র‍্যাবের পাহারায় আটক হওয়া আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য সহ তাকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে পুলিশ পাহারায় রবিবার আদালতে প্রেরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী