বাংলাদেশ ভ্রমণে যু*ক্তরাষ্ট্রের সত*র্কবার্তা, আওতামুক্ত সিলেট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ ভ্রমণে যু*ক্তরাষ্ট্রের সত*র্কবার্তা, আওতামুক্ত সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৪/২০২৫ ১২:৪৯:৫২ অপরাহ্ন

বাংলাদেশ ভ্রমণে যু*ক্তরাষ্ট্রের সত*র্কবার্তা, আওতামুক্ত সিলেট

প্রতীকী ছবি


বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্কতা এক ধাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে তৃতীয় ধাপের সতর্কতা অবলম্বনের অর্থাৎ ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে দেশটি।

এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে সর্বোচ্চ অর্থাৎ চতুর্থ ধাপের সতর্কতা (ভ্রমণ না করা) ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের ঢাকার বাইরে কক্সবাজার ও সিলেট ছাড়া অন্য কোনো জেলায় যেতে বিশেষ অনুমতির প্রয়োজন হবে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে।

ভ্রমণ নির্দেশিকায় বলা হয়েছে, গত বছর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর নাগরিক অস্থিরতা এবং সহিংস সংঘাত অনেকাংশে কমে গেছে। মাঝে মাঝে বিক্ষোভ হয়। সেগুলো সহিংস সংঘর্ষে রূপ নেওয়ার সম্ভাবনা থাকে। স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব সমাবেশ, এমনকি শান্তিপূর্ণ সমাবেশও এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর কারণ হিসেবে পররাষ্ট্র দপ্তর বলেছে, খুব কম সময়ের মধ্যে বা কোনো সতর্কতা ছাড়া সমাবেশগুলো সহিংস হয়ে উঠতে পারে।

কোনো দেশে ভ্রমণের আগে পরিস্থিতি বুঝে ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করার পরামর্শ দিতে তৃতীয় ধাপের সতর্কতা জারি করা হয়। মূলত এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়ে থাকে।

ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের ঢাকায় কূটনৈতিক এলাকার বাইরে অপ্রয়োজনীয় চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক
ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক