সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবরকে (৬২) গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) ভোররাতের দিকে জকিগঞ্জ থানার পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মৃত আব্দুন নূর মেম্বারের ছেলে।
পুলিশ জানায়, এমএজি বাবরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিলেও বাকি দুটি মামলায় জামিন নেননি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, তিনিসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এমএজি বাবরকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানো হবে।
জৈন্তা বার্তা/আরআর




