গোয়াইনঘাটে টাস্কফো*র্সের অ ভি যা ন: ১৫ টি নৌকা, ১০ টি শ্যালো মেশিন ধ্বং'স
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে টাস্কফো*র্সের অ ভি যা ন: ১৫ টি নৌকা, ১০ টি শ্যালো মেশিন ধ্বং'স

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/০৪/২০২৫ ০৬:২০:০৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে টাস্কফো*র্সের অ ভি যা ন: ১৫ টি নৌকা, ১০ টি শ্যালো মেশিন ধ্বং'স

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উপজেলা প্রশাসন, ৪৮ ব্যাটালিয়ন বিজিবি ও গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার ২০ এপ্রিল সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলায় জাফলং ইসিএভুক্ত, জাফলং ব্রিজ, জুমপাড়, বল্লাঘাট ও জিরো পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে উক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত ১০টি শেলু ও সেভ মেশিন বিনষ্ট করা হয় এবং অবৈধভাবে বালু উত্তোলনরত আরো ১৫টি বার্কি নৌকা ভাঙ্গা হয়। এছাড়া অন্তত ১০০টি নৌকা ও ১৫ টি ট্রাক হতে বালু আনলোড করে নদীতে ফেলা হয়। পাশাপাশি শ্রমিকদের জন্য অস্থায়ীভাবে নদীর পাড়ে নির্মিত ৫টি তাবু ধ্বংস করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে স্হানীয়ভাবে জানা যায় জাফলং যে আজকে অভিযান হবে এই খবর বালু পাথর লুট কারীরা আগেই পেয়ে যাওয়ায় অনেকটা নিরাপদ হয়ে যায় তারা। এই ধরনের দায়সারা ভাবের অভিযানে সন্তুষ্ট নন উপজেলার সচেতন মহল।সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী