গোয়াইনঘাটে দুই যুবকের ম র দে হ উ*দ্ধার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে দুই যুবকের ম র দে হ উ*দ্ধার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ০৩:৩৫:১৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে দুই যুবকের ম র দে হ উ*দ্ধার

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত ১১ টার দিকে জাফলংয়ের মামার বাজার এলাকার মন্দিরের সামনে একটি মিষ্টির দোকান থেকে রাজিব সরকার নামে এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় ও পরদিন সোমবার ভোরে গোয়াইনঘাট সরকারি কলেজ রোডের পাশে (আইয়ালাবন্দ) নামক স্থানে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, রবিবার দিাবগত রাতে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। অপর দিকে সোমাবার সকালে স্থানীয়রা গোয়াইনঘাট সরকারি কলেজ রোডের পাশের একটি খালে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়।

পৃথক দুটি ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমেদ দুই জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক দুটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী