সিলেটে কৃষকদের আগামী ৪-৫ দিন মাঠে কাজ থেকে বিরত থাকার নির্দেশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সিলেটে কৃষকদের আগামী ৪-৫ দিন মাঠে কাজ থেকে বিরত থাকার নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ১১:১৯:৫৫ পূর্বাহ্ন

সিলেটে কৃষকদের আগামী ৪-৫ দিন মাঠে কাজ থেকে বিরত থাকার নির্দেশ

ছবি : সংগৃহীত


সিলেট অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বা এর বেশি হতে পারে। বজ্রপাতের সময় প্রাণহানি এড়াতে এ অঞ্চলের কৃষকদের আগামী ৪-৫ দিন মাঠে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেয়েছে সিলেট আবহাওয়া অফিস।

সোমবার (২১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অবস্থার মধ্যেই আরও টানা ৫ দিন সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন এক বার্তায় জানান, দেশের মধ্যাঞ্চল জুড়ে কালবৈশাখী মেঘের অবস্থান। রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, সিলেট বিভাগের সুনামগঞ্জ, কুমিল্লা অঞ্চলে বজ্রমেঘের অবস্থান রয়েছে। এমন পরিস্থিতিতে বজ্রপাতে প্রাণহানি এড়াতে এ অঞ্চলের কৃষকদের আগামী ৪-৫ দিন মাঠে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী