সিলেটে ই*য়াবাসহ ২ জন গ্রে*প্তার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সিলেটে ই*য়াবাসহ ২ জন গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ০২:০৫:০৩ পূর্বাহ্ন

সিলেটে ই*য়াবাসহ ২ জন গ্রে*প্তার


সিলেটে ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- বিমানবন্দর থানার মহালদিক এলাকার মো. আব্দুন নূরের ছেলে মো. আবুল হোসেন (২৭) এবং ধোপাগুল এলাকার মৃত জমশেদ আলীর ছেলে মো. সোহেল (৩৫)।

পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে ধোপাগুল-সাহেবের বাজার রোডের মহালদিক আলাইবহর এলাকায় চেকপোস্ট বাসিয়ে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এসময় যাত্রীবেশে থাকা ওই দুজনের কাছ থেকে ৬০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। এগুলোর আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে সোমবার আদালতে সোপর্দ করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী