সিলেট জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হলেন আশরাফুজ্জামান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সিলেট জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হলেন আশরাফুজ্জামান

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ০৮:৩৩:০৮ পূর্বাহ্ন

সিলেট জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হলেন আশরাফুজ্জামান

ছবি: নিজস্ব


সিলেট জেলা পুলিশের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান নির্বাচিত হয়েছেন। তিনি ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।

আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গল বার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান কে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সিলেটের ডি আই জি মোহাম্মদ মুশফিকুর রহমান কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানীনগর সার্কেলের তিন থানা (ওসমানীনগর ও বিশ্বনাথ বালাগঞ্জ) আইনশৃঙ্খলা রক্ষা অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য আশরাফুজ্জামানকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী