আবারও দাম কমলো স্বর্ণের
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

আবারও দাম কমলো স্বর্ণের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ১০:৩৩:১৮ পূর্বাহ্ন

আবারও দাম কমলো স্বর্ণের

ছবি : ফাইল ফটো


দেশের বাজারে দাম কমলো স্বর্ণের। ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।

আজ বুধবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তারা জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ বিকেল ৪টা ১৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।

এর আগে গতকাল মঙ্গলবার ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়েছিল বাজুস, যা আজ থেকে কার্যকর হয়। সেই হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম হবে ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ২০ হাজার ৫১২ টাকা।

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮৪৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৩৩৩ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৫০ টাকা দরে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক
ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক