রবিবার সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বি ক্ষো ভ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

রবিবার সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ১২:১৮:২৩ অপরাহ্ন

রবিবার সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বি ক্ষো ভ

ছবি : সংগৃহীত


ছয় দফা দাবিতে রবিবার (২৭ এপ্রিল) সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। শনিবার কারিগরি শিক্ষার্থীদের প্লাটফর্ম “কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ” - এর ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, “রবিবার সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের নিজ নিজ ক্যাম্পাসে একযোগে বিক্ষোভ মিছিল পালিত হবে এবং পূর্বে প্রদানকৃত সকল নির্দেশনা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ৬ দফা দাবি আদায়ে কয়েকমাস ধরে আন্দোলন করছেন সারাদেশের ৪ লাখেরও বেশি পলিটেকনিক শিক্ষার্থী। প্রথম দিকে তারা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি করেছেন। পরে ক্লাস-পরীক্ষা বর্জন করেও দাবি আদায় না হওয়ায় গত ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ করেন। এতে রাজধানীতে ব্যাপক যানজট শুরু হয়। একই দিনে সারা দেশে অবরোধ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। কুমিল্লায় শিক্ষার্থীদের অবরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন। এতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন আলোচনায় আসে।

গত ১৭ এপ্রিল তারা সারাদেশে রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছিলেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। পরে সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাদের আশ্বাস দেওয়া হলে কর্মসূচি শিথিল করে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। তবে সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ধারাবাহিক কর্মসূচি করে আসছেন তারা। পরদিন ১৮ এপ্রিল কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করেন তারা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক