সীমান্তে বিএসএফের গু লি তে দুই বাংলাদেশি নি হ ত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সীমান্তে বিএসএফের গু লি তে দুই বাংলাদেশি নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ১২:২৪:৫৮ অপরাহ্ন

সীমান্তে বিএসএফের গু লি তে দুই বাংলাদেশি নি হ ত

ছবি : সংগৃহীত


ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

স্থানীয়রা জানান, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, এখন পর্যন্ত একজন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। বিএসএফ একজন নিহত হওয়ার খবর জানিয়েছে। আমরা আরও খোঁজখবর নিচ্ছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক