২৬৮ পুলিশ ও র‍্যাবের সদস্য পাচ্ছেন আইজিপি ব্যাজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

২৬৮ পুলিশ ও র‍্যাবের সদস্য পাচ্ছেন আইজিপি ব্যাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ১২:০৮:৪৮ অপরাহ্ন

২৬৮ পুলিশ ও র‍্যাবের সদস্য পাচ্ছেন আইজিপি ব্যাজ

ছবি : সংগৃহীত


প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ ও র‍্যাবের ২৬৮ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে দেওয়া হবে। গত বছর আইজিপি ব্যাজ পেয়েছিলেন ৪৮৮ কর্মকর্তা ও সদস্য।

আসন্ন পুলিশ সপ্তাহের মধ্যে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম এ ব্যাজ পরিয়ে দেবেন। রোববার (২৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২৬৮ জনকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ প্রদান করা হলো।

আগামী ২৯ জানুয়ারি থেকে ১ মার্চ পুলিশ সপ্তাহের শেষ দিনে এ ব্যাজ পরানোর পাশাপাশি সনদ প্রদান করবেন আইজিপি মো. বাহারুল আলম।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক