মা ম লা হলেই গ্রে প্তা র নয়: আইন উপদেষ্টা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

মা ম লা হলেই গ্রে প্তা র নয়: আইন উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ০৩:১৮:৫৫ পূর্বাহ্ন

মা ম লা হলেই গ্রে প্তা র নয়: আইন উপদেষ্টা

ছবি : সংগৃহীত


নিরাপরাধ মানুষ যেন কোনো মামলায় গ্রেপ্তার না হন, সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 

সোমবার (২৮ এপ্রিল) ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, কেউ মামলা করতে চাইলে আমরা বাধা দিতে পারি না। তবে মামলা হলেই গ্রেপ্তার নয়। নিরীহ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হন, সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে বস্তুনিষ্ঠতা নাই, সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব, সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, মামলার বিচারকার্য শুরু হয়েছে গত বুধবার। মামলার চারর্জশিট পেতে একটু দেরি হয়েছিল। আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচারকার্য পরিচালনা করছে। আমি আশা করছি খুব দ্রুত রায় পাবো।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক