আমরা আরেকটা গা জা য় পরিণত হতে চাই না : মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গে

আমরা আরেকটা গা জা য় পরিণত হতে চাই না : মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ১২:৪৯:৩৩ অপরাহ্ন

আমরা আরেকটা গা জা য় পরিণত হতে চাই না : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত


মানুষকে সাহায্য করার বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিন্তু এটা হতে হবে সব মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। এখানে এসে অন্য কেউ গোলমাল করুক চাই না। একে তো রোহিঙ্গা নিয়ে সমস্যায় আছি।

মিয়ানমারকে মানবিক করিডোর (হিউম্যান প্যাসেজ) দেওয়ার বিষয়ে এসব কথা বলেন তিনি। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ে গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

মানবিক করিডোর সম্পর্কে জনগণকে বোঝাতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, গাজাতে এখন যুদ্ধ চলছে। সেখানে যাওয়া যায় না। কিন্তু জাতিসংঘ থেকে সেখানে খাবার-ওষুধ পাঠাতে হলে জর্ডান অথবা মিশর থেকে রাস্তা তৈরি করে গাজাতে পাঠাতে হয়।

তিনি আরও বলেন, ভালো কথা মানবিকতার দরকার আছে। আমার কথা হচ্ছে আজকে বাংলাদেশকে ওই জায়গাতে পৌঁছাতে হলো, যে বাংলাদেশকে একটা হিউম্যান প্যাসেজ দিতে হচ্ছে। এটা অনেক বড় সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতে এ অঞ্চলের শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা জড়িত। সরকারের উচিৎ ছিল, দায়িত্ব ছিল বিষয়টা নিয়ে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। তারা এটা না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক