গা জা য় ২৪ ঘণ্টার হা ম লা য় নি হ ত ৭১ জন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫১ AM

গা জা য় ২৪ ঘণ্টার হা ম লা য় নি হ ত ৭১ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ১০:৪৮:৫৮ AM

গা জা য় ২৪ ঘণ্টার হা ম লা য় নি হ ত ৭১ জন

ছবি : ফাইল ফটো


অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত আরও ৭১ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৩১৪ জনে। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক মহলের চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। প্রায় দুই মাস শান্তি বজায় থাকলেও মার্চের তৃতীয় সপ্তাহে গাজা থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে হামাসের সঙ্গে মতবিরোধের জেরে ফের ইসরায়েলি বিমান হামলা শুরু হয়।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার ১৫১ ফিলিস্তিনি নিহত ও ৫ হাজার ৫৯৮ জন আহত হয়েছেন। এই হামলা মূলত চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতির চুক্তি সম্পূর্ণভাবে ভঙ্গ করা হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও সম্মুখীন হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক