বনশ্রীর মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

বনশ্রীর মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ১১:৫৩:২০ পূর্বাহ্ন

বনশ্রীর মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

ছবি : ফাইল ফটো


আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

এ ছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি গরুর হাটের মধ্যে মেরাদিয়া বাজারের পাশে কেন গরুর হাট বসানো হয়, তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় গরুর হাট বসানো থেকে সিটি করপোরেশনকে নিষেধ করা হয়েছে।

হাইকোর্ট বেঞ্চ গরুর হাটের স্থান ইজারা দেওয়ার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ করেছে, বিশেষ করে যখন মাত্র ৮ দশমিক ৪ কিলোমিটারের মধ্যে একটি স্থায়ী গরুর হাট বিদ্যমান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক